সূর্য ঘূর্ণয়মান ।

সূর্য ঘূর্ণয়মান ।। পবিত্র কুরআনের সাক্ষ্য
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


কল্পনা করা হত আমাদের মহাবিশ্বে প্রায় ২০০ বিলিয়ন বা ২০,০০০ কোটি গ্যালাক্সি বা ছায়াপথ আছে । কিন্তু বর্তমানে বলা হচ্ছে তার সংখ্যা প্রায় ২০০ ট্রিলিয়ন  [ ১ ট্রিলিয়ন = ১০০০ বিলিয়ন ]!

 আমরা যে গ্যালাক্সি বা ছায়াপথ বসবাস করি তার নাম মিল্কিওয়ে বা আকাশগঙ্গা এটি একটি সর্পিলাকার ছায়াপথ । আমাদের গ্যালাক্সি বা ছায়াপথে প্রায় ২০০-৪০০ বিলিয়ন টি নক্ষত্র আছে তার মধ্যে সূর্য একটি সাধারণ নক্ষত্র । মহাবিশ্বে একে অন্যকে কেন্দ্র করে সবাই ঘুরতে থাকে ।
চিত্র :০১




সূর্য আসলে নিজ অক্ষের চারদিকে আবর্তন কিংবা কাউকে ঘিরে প্রদক্ষিণ করে কিনা এটা আসলে আবিষ্কার হয়েছিল কয়েক দশক আগে কিন্তু আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে এসব কল্পনা করা ছিল একবারে নিছক একটা জিনিষ ।

সৌরজগতের গ্রহরা সূর্য কে কেন্দ্র করে ঘুরতে থাকে  
পৃথিবী যখন তাকে একবার ঘূরে আসে তাকে আমরা বলি এক বছর ঠিক সূর্যও তার সকল কিছু নিয়ে আমাদের গ্যালাক্সি বা মিল্কিওয়েকে  কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলছে । ফলে মিল্কিওয়েকে একাবর ঘুরে আসতে সূর্যের প্রায় সময় নেয় ২৫ কোটি বছর । এ সময়টাকে বলা হয় কসমিক ইয়ার (cosmic year) বা মহাজাগতিক বর্ষ।


এ নিয়ে মহান আল্লাহ্ বলেন :


অনুবাদ : তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। [ সুরা আম্বিয়া ২১:৩৩ ]






সূর্য-এর গড় আবর্তন বা নিজ অক্ষের চারদিকে ঘুরে আসতে সময় নেয় ২৭ দিন । এছাড়া বিষুব থেকে মেরুর দিকে গেলে আবর্তন বেগ আরো বাড়তে থাকে (চিত্র :০২) ।
চিত্র :০২



এখন কথা হলো আমরা কিভাবে তা সনাক্ত করতে পেরেছি ?

 এটা হলো সৌরদাগ (sun sport) । 

যেটি দেখতে কলো কালো দাগ বা কলঙ্ক । টেলিক্সপ দিয়ে দেখলে দেখা যায় বিশেষ কালো দাগগুলো ঘুরতে থাকে এবং নির্দিষ্ট সময় পরপর একই অবস্থানে ফিরে আসে । তার অর্থ সূর্য নিজ অক্ষের চারদিকে অবিরাম ঘুরছে  (চিত্র : ০৩)।

চিত্র : ০৩



সর্বশেষ বলতে পারি মহান আল্লাহ্ আগেই পবিত্র কুরআনে তা বলে রেখেছেন , যাতে অবিশ্বাসীরা মহান আল্লাহ-এর প্রতি ঈমান আনে ।

মহান আল্লাহ্ বলেন : যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে জানবেন না? তিনি সূক্ষ্নজ্ঞানী, সম্যক জ্ঞাত। [ সুরা মুলক ৬৭:১৪ ]





অতি সংক্ষিপ্ত :

মোহাম্মদ মুদ্দাচ্ছির ইসলাম পাটওয়ারী
B.Sc in Environmental Science ( NSTU )
M.Sc in WRD (BUET) [On-going]




Comments

Popular posts from this blog

চাঁদের নিজস্ব আলো নেই ।

মহাবিশ্বের সম্প্রসারণশীলতা।