মহাবিশ্বের প্রাথমিক অবস্থা কেমন ছিল ?
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ মহাবিশ্বের প্রাথমিক অবস্থা কেমন ছিল ।। পবিত্র কুরআনের সাক্ষ্য আমাদের মহাবিশ্ব মূলত অসীম । এর শুরু কিংবা শেষ প্রান্ত বিজ্ঞানীদের কাছে এখনও অজানা আছে । বর্তমানে আমরা মহাবিশ্বকে যে রকম দেখি , মহাবিশ্বের ঊষালগ্নে এর প্রকৃতি কিন্তু এরকম ছিল না , এটি ছিল অনেকটাই আলাদা। এখন মহাবিশ্ব সৃষ্টির সবচেয়ে গ্রহনযোগ্য হচ্ছে বিগ তত্ত্ব । বিগ ব্যাং মহাবিস্ফোরণের পর মুহূর্তে হাইড্রোজেন , হিলিয়াম কিংবা আয়োনিত গ্যাস মত মৌল তৈরি হয়েছিল এটা সকল বিজ্ঞানী একমত । পরে এসকল গ্যাস থেকে বিভিন্ন ভাবে রুপান্তরিত হয়ে বর্তমান মহাবিশ্বের এই বিবর্তিত রূপ । মহাকাশ নিয়ে সম্পূর্ণ নতুন ধারনা নিয়ে আসেন এডুইন হাবল । হাবল টেলিস্কপ এর মাধ্যমে মহাকাশের নতুন দিগন্ত আবিষ্কৃত হয় । নীহারিকা বা নেবুলা হচ্ছে একপ্রকার মহাজাগতিক মেঘ। ‘নেবুলা’ শব্দের অর্থ মেঘ। এই বিশেষ মেঘ গঠিত হয় ধুলো আর গ্যাসের সংমিশ্রণে। বিজ্ঞানীরা বলছেন মহাকাশের শূন্যস্থানকে শূন্য বলা হলেও সেখানে একবারে শূন্যতা নেই । মহাশূন্যে আছে গ্যাস আর ধূলিকণা , যাদের কে এক...