সূর্য ঘূর্ণয়মান ।
সূর্য ঘূর্ণয়মান ।। পবিত্র কুরআনের সাক্ষ্য بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ কল্পনা করা হত আমাদের মহাবিশ্বে প্রায় ২০০ বিলিয়ন বা ২০,০০০ কোটি গ্যালাক্সি বা ছায়াপথ আছে । কিন্তু বর্তমানে বলা হচ্ছে তার সংখ্যা প্রায় ২০০ ট্রিলিয়ন [ ১ ট্রিলিয়ন = ১০০০ বিলিয়ন ]! আমরা যে গ্যালাক্সি বা ছায়াপথ বসবাস করি তার নাম মিল্কিওয়ে বা আকাশগঙ্গা । এটি একটি সর্পিলাকার ছায়াপথ । আমাদের গ্যালাক্সি বা ছায়াপথে প্রায় ২০০-৪০০ বিলিয়ন টি নক্ষত্র আছে তার মধ্যে সূর্য একটি সাধারণ নক্ষত্র । মহাবিশ্বে একে অন্যকে কেন্দ্র করে সবাই ঘুরতে থাকে । চিত্র :০১ সূর্য আসলে নিজ অক্ষের চারদিকে আবর্তন কিংবা কাউকে ঘিরে প্রদক্ষিণ করে কিনা এটা আসলে আবিষ্কার হয়েছিল কয়েক দশক আগে কিন্তু আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে এসব কল্পনা করা ছিল একবারে নিছক একটা জিনিষ । সৌরজগতের গ্রহরা সূর্য কে কেন্দ্র করে ঘুরতে থাকে । পৃথিবী যখন তাকে একবার ঘূরে আসে তাকে আমরা বলি এক বছর । ঠিক সূর্যও তার সকল কিছু নিয়ে আমাদের গ্যালাক্সি বা মিল্কিওয়েকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলছ...