মহাবিশ্বের সম্প্রসারণশীলতা।
মহাবিশ্বের সম্প্রসারণশীলতা।। পবিত্র কুরআনের সাক্ষ্য بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ হাবল স্পেস টেলিস্কোপ যেটিকে ১৯৯০ সালে পৃথিবীর নিম্ন কক্ষ পথে পাঠানো হয় । হাবলের নীতি অনুযায়ী মহাবিশ্বের একে অপরের সাপেক্ষে একটি আপেক্ষিক বেগে চলে এবং সবচেয়ে দূরতম বস্তু আলোর কাছাকাছি বেগে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে ! একইসাথে বিজ্ঞানীদের মনে মহাবিশ্বের পরিণতি নিয়ে প্রশ্ন যাগে যে, এই মহাবিশ্ব কি চিরকালই সম্প্রসারিত হতে থাকবে? এডুইন হাবল (১৮৮৯ - ১৯৫৩) একজন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী যিনি ছায়াপথ, মহাবিশ্বের সম্প্রসারণ এবং মহাবিশ্বের আকার-আকৃতি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিলেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার ছিল মহাবিশ্বের ক্রম সম্প্রসারণ আবিষ্কার। হাবল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের অন্তর্গত মার্শফিল্ডে জন্মগ্রহণ করেন। ১৯১০ সালে গণিত এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এই বিশ্ববিদ্যালয় থেকেই ১৯১২ সালে তিনি আইন শাস্ত্রে একটি ডিগ্রী অর্জন করেন। অক্সফোর্ডের অধ্যয়ন শেষে ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে সপরিবারে কেন্টাকিতে বসবাস শুরু করেন। ...